1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া দৌলতপুর সাবেক এমপি রেজাউল চৌধুরী'র সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া দৌলতপুর সাবেক এমপি রেজাউল চৌধুরী’র সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

জনিরুল ইসলাম
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১২ বার


‎ কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য  রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর ২১ কার্যদিবসের মধ্যে  সম্পদের হিসাব চেয়ে পৃথক দুইটি নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়।


‎বুধবার দুপুর ১ টার সময় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক  সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার সোনাইকুন্ড গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ নোটিশ ঝুলানো হয়েছে।


‎নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে বলা হয়েছে। সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচিত সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।


‎দুদকের নোটিশ জারির পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাইয়ের পর থেকেই তারা উভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তাদের কেউই নিজ বাড়িতে অবস্থান করছেন না।



‎এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আমরা এসেছি এমপি সাহবের ও তার ভাই টোকেন চৌধুরীর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিতে। তারা বাড়ি না থাকায় তার বাড়িতে ঝুলিয়ে রাখা হয়। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com