1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫০ বার

 

নীলফামারীর ডোমারে পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার (৯ই জুলাই) দুপুরে উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের একটি নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড.এস,এম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তম্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ২০২৪/২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম বুধবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের মিজানুর রহমানের নার্সারিতে প্রায় দেড় লক্ষাধিক আকাশমনি গাছের চারা নিধন করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার সকল নার্সারিতে এ নিধন কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com