1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নৌবাহিনীর অভিযানে বরগুনার বামনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নৌবাহিনীর অভিযানে বরগুনার বামনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫০ বার

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১০-০৭-২০২৫) দিবাগত রাতে বরগুনা জেলার বামনা উপজেলার বামনা ইউনিয়ন এর সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন এবং মোঃ তরিকুল ইসলাম মামুন নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, অবৈধ ব্যবসার কাজে ব্যবহৃত ০১ টি ডিসকভার মোটরসাইকেল, ০১ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০৩ টি মোবাইল ফোন এবং মানিব্যাগসহ ১৩৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com