1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া মিরপুর বিজিবির অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া মিরপুর বিজিবির অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জনিরুল ইসলাম, কুষ্টিয়া
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৬ বার

‎কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ঊনত্রিশ লক্ষ সাতাশ হাজার একশত (২৯,২৭,১০০/-) টাকা মূল্যের ৯,৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

‎বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ১০ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০৪৫ ঘটিকায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম (বিজিডিও-৩০৯) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড হাইওয়ে রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী ‘‘রবিন এক্সপ্রেস’’ (কক্সবাজার-জ-০৪-০০২১) নামক একটি বাসে তল্লাশি চালিয়ে, কোনো মালিকবিহীন অবস্থায় প্যাকেটজাত করে রাখা ৯,৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯,২৭,১০০/- টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি কুষ্টিয়া জেলার মিরপুর থানায় করার প্রক্রিয়া চলমান রয়েছে।

‎কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, তারা সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com