1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাভার্ডভ্যান থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাভার্ডভ্যান থেকে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৮ বার

 

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ভেতর লুকানো অবস্থায় ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জীবন ও জামিরুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ডভ্যানে করে মাদক বহন করা হচ্ছে। এরপর কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউলের নেতৃত্বে একটি দল বক্তারপুর এলাকায় অবস্থান নেয়। কাভার্ডভ্যানটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। পরে ভ্যানের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com