1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ মাদকব্যবসায়ী ৪জন আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাইমদসহ মাদকব্যবসায়ী ৪জন আটক

মোস্তফা প্রামানিক, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬০ বার

 

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ লিটার চোলাইমদসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় চোলাইমদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১৩ জুলাই) ভোর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কলাকান্তপুর গ্রাম এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, বাসনা রানী, স্বামী উজ্জ্বল কুমার, উজ্জ্বল কুমার দাস, পিতা গনেস কুমার দাস, বিমোলা, স্বামী গনেস কুমার দাস এবং জগেস পিতা নরেন দাস, সর্ব সাং কলাকান্তপুর (কোলা), থানা গুরুদাসপুর, জেলা নাটোর।

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী, তাহারা দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ক্রয়বিক্রয় করে আসতেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এধরণের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com