1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকি

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩২ বার

 

গত ৭ মাসে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য উদঘাটন করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। একইসঙ্গে ১৮৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে ৬৩ ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৩১টি এ-চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ রাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ইউনিটটি তার পূর্নাঙ্গ কার্যক্রম শুরুর ৭ মাস অতিক্রম করেছে। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিকজনিত বহুবিধ সীমাবদ্ধতা থাকার পরও নিরলসভাবে কাজ করে যাচ্ছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

প্রতিষ্ঠার পর থেকেই রাজস্ব পুনরুদ্ধারসহ গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর ফাঁকি উদঘাটন করে আইনানুগ ও ন্যায্য রাজস্ব আদায় নিশ্চিত করতে অনুকরণীয় ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরইমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ অন্তর্বর্তীকালীন জব্দ করা হয়েছে।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর প্রদানে উৎসাহিত করছে এবং একইভাবে কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে। যে কোনো ধরনের কর ফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বদ্ধপরিকর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com