1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৭ বার

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি শুরু হয়েছে। এতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার অংশ নিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মানিক মিয়া এভিনিউ থেকে রিকশা র‌্যালি শুরু হয়। র‌্যালিটি খামারবাড়ি, ফার্মগেট, বিজয় সরণি হয়ে আবারো মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই র‌্যালির আয়োজন করেছে।

র‌্যালির শুরুতে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, কেউ নারীদের অবদান যেন ভুলে না যায় সেজন্য আর্কাইভ করা হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নারীদের অবদান ভুলে যাওয়া হয়েছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানে নারীদের অবদান যেন ভুলে না যাই।

এ সময় নারীদের অবদান তুলে ধরার জন্য মিডিয়াকে আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights