1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাস্থানে বসতবাড়ি ভাংচুরে টাকা লুটপাট থানায় অভিযোগ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাস্থানে বসতবাড়ি ভাংচুরে টাকা লুটপাট থানায় অভিযোগ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ বার

মোঃ কাওছার মিয়া দিপু ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়াঃ

বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় বাগানবাড়ি আসমার বসতবাড়িতে ভাংচুর ৭৩ হাজার ৫ শত টাকা লুটপাটের অভিযোগ উঠেছে মহাস্থান নামাপাড়া বাছেদের ছেলে মুকুল মিয়ার বিরুদ্ধে।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আসমার নিজ বাড়িতে মুকুল মিয়া প্রবেশ করে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এবং বাড়িতে থাকা আত্মীয়কে জোরপূর্বক বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে আমি টাকা দিতে না চাইলে মুকুল মিয়া ও তার সঙ্গীদের নিয়ে দেশীয় ধারালো ছুরি নিয়ে বাড়ির দরজা ও টিনসেটের বেড়া কেটে ফেলে। বাড়িতে থাকা বাক্সোর তালা ভেঙ্গে ৭৩ হাজার ৫ শত টাকা নিয়ে যায়। তাকে বাধা দিতে গেলে আমাকে সহ আমার ছেলের বউকে মারপিট করে।

শুধু তাই নয় মুকুল মাঝে মধ্যেই আমার পরিবার ও আমাকে নানা ভাবে নির্যাতন করে আসছে। কিছু বলতে গেলে প্রাননাশের হুমকি প্রদান করে।

আমি বর্তমানে অনেকটাই অনিরাপত্তায় ভুগছি এমন কর্মকান্ড করায় প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com