1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বৃহস্পতিবার ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বৃহস্পতিবার ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৬ বার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। 

বুধবার (১৬ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, কর্মসূচি অনুযায়ী এ দিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৭ জুলাই স্মরণে ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল-পরা ছল’।

‘একটি শহূদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাইযোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com