1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর ‘ডোমার রিপোর্টার্স ইউনিটি’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের উপজেলা পরিষদ মোড়ে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো।

সংগঠনের সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, প্যানেল মেয়র-২ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, নীলফামারী জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মালা জেসমিন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা সহ-সভাপতি মোঃ সফিয়ার রহমান রতন প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালির পর আলোচনা সভা শেষে সকল অতিথি ও সংগঠনের সদস্যসের উপস্থিতিতে কেক কেটে রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights