1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সালামের দাফন সম্পন্ন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সালামের দাফন সম্পন্ন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- জনিরুল ইসলাম
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার

রেজা আহমেদ জামান:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছাবের আলী সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই )সকাল ১১ টার দিকে খলিসাকুন্ডি বড় গোরস্থান প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে তাকে খলিসাকুন্ডি বড় গোরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী সালাম বুধবার(১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খলিসাকুন্ডি পুরাতন হাটপাড়া তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে স্ত্রী,দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে জান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com