1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধর্মীয় বা রাজনৈতিক সব জঙ্গিবাদই জামায়াত প্রতিহত করবে : ডা. তাহের - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধর্মীয় বা রাজনৈতিক সব জঙ্গিবাদই জামায়াত প্রতিহত করবে : ডা. তাহের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ধর্মীয় জঙ্গিবাদ হোক বা রাজনৈতিক জঙ্গিবাদ— বাংলাদেশে আর কোনো জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। জামায়াত ইসলামী এ দেশের মাটি ও মানুষের দল। সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতই প্রথম রুখে দাঁড়াবে এবং লড়াই করবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরে সামনে তাকালে যেমন পানি ছাড়া কিছু দেখা যায় না, তেমনি এই জনসমুদ্রেও আজ সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস নেই। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের কোনো সুযোগ নেই। তারা আজ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

সংস্কার বিষয়ে ডা. তাহের বলেন, মিডিয়ার সামনে সবাই সংস্কার চান, কিন্তু মিটিংয়ে বসে অনেকে এমন ভান করেন যেন এসব সংস্কারের কোনো প্রয়োজনই নেই। তাহলে সমস্যা কোথায়? সংস্কার তো সবার কল্যাণেই। যারা সংস্কার চায় না, তাদের ভিন্ন মতলব আছে বলেই মনে হচ্ছে।

ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, জুলাই-আগস্টের সংগ্রামের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ। যারা সেই নতুন বাংলাদেশে পুরনো কায়দার শাসন ফিরিয়ে আনতে চায়, তাদের সেই সুযোগ জনগণ দেবে না।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতি চালু হলে কেন্দ্র দখল করা যাবে না, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। এই পদ্ধতি হলে কারচুপি সম্ভব নয়, আর তাই অনেকে এটার বিরোধিতা করছে।

জামায়াতের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি বলেন, জামায়াত এখন আর কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের দল। আমরা সব বৈষম্য, দুর্নীতি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com