ওসিকে রুমিন ফারহানা: আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আটটার দিকে তিনি সরাইল থানায় উপস্থিত হয়ে ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান। রাত নয়টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করে এসব অভিযোগ নিয়ে সরাসরি কথা বলেন। এ সময় ওসিকে লক্ষ্য করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন।’

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজার সময় মন্দির পরিদর্শনে গেলে সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে যে, ওসি মনজুর কাদের ভূঁইয়া তার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেননি। এ নিয়ে জানতে চাওয়ার পাশাপাশি ওসির বিরুদ্ধে মাটি কাটা ও ইটভাটা থেকে অর্থ আদায়ের অভিযোগও তোলেন তিনি। এছাড়া রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। তবে ওসি তাৎক্ষণিকভাবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মনজুর কাদের ভূঁইয়া দাবি করেন, সংসদ সদস্য শত শত মানুষ নিয়ে থানায় আসায় পরিবেশ কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘আমি ইটভাটা থেকে টাকা নিই—এমন অভিযোগ তিনি করেছেন। তবে সেই সময়ে ব্যক্তিগতভাবে ওনার নিরাপত্তার জন্য একটি টিম রাখা কঠিন ছিল।’ পাল্টা প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওসি তাকে বলেছিলেন যে তিনি নির্বাচিত প্রতিনিধি, তাই জনগণই তার নিরাপত্তা দেবে। এর জবাবে সংসদ সদস্য বলেন, ‘মানুষ আমার নিরাপত্তা দিচ্ছে বলেই আপনারা যা দেখছেন, তা ঘটছে।’ এছাড়া এলাকাটি দাঙ্গাপ্রবণ উল্লেখ করে ওসির কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ওসিকে রুমিন ফারহানা: আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন

আপলোডের সময় : 09:30:55 am, Friday, 23 October 2026