স্বরাষ্ট্রমন্ত্রী: ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই অব্যাহত রয়েছে। তারা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং দেশের শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অপশক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।

সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী যারা অপরাধ করেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সরকার যেকোনো মূল্যে কঠোর অবস্থানে রয়েছে এবং এই প্রক্রিয়ায় কারো কোনো উসকানি বা অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

স্বরাষ্ট্রমন্ত্রী: ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা

আপলোডের সময় : 05:23:53 pm, Sunday, 25 October 2026