1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাংচুর আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ-ইসলামী আন্দোলনের নিন্দা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাংচুর আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ-ইসলামী আন্দোলনের নিন্দা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলটির অভিযোগ, বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদ অনুসরণ করছে।

শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের এক বছরও পূর্ণ হয়নি। এর মধ্যেই বিএনপির নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী ফ্যাসিবাদের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে; এটা দুঃখজনক।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই। কিন্তু দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজীর সঙ্গে বিএনপির সম্পৃক্ততা বারবার উঠে আসার পরও বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না। তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবের মতোই সমালোচনার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে; যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে ইঙ্গিত করে।

আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেড বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, আর বিএনপি সালাহউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সেক্রেড বানিয়ে এনসিপির ওপরে হামলা করেছে। এটা আমাদের আরও নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজারে এনসিপির নেতৃবৃন্দ কারো নাম ধরে সমালোচনা করেনি। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছে। এই সাধারণ সমালোচনা সালাহউদ্দিন আহমেদের অনুসারীদের গায়ে লাগলো কেন? তবে কি সালাহউদ্দিন আহমেদ এসবের সঙ্গে জড়িত?

ইসলামী আন্দোলন যুগ্মমহাসচিব বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহিষ্ণু হবেন না, আক্রামণাত্মক হবেন না। জুলাইয়ের পরে মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। তাই কর্মীদের সংযত করুন। ইতিবাচক রাজনীতি করুন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com