1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান কে কুটুক্তি করায় প্রতিবাদ সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান কে কুটুক্তি করায় প্রতিবাদ সভা

কুষ্টিয়া প্রতিনিধিঃ জনীরুল ইসলাম
  • আপডেট সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৭ বার

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎ ‎গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর থানা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, হরুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক, রাশেদুল ইসলাম শামীম, দৌলতপুর ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে দৌলতপুর উপজেলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দৌলতপুর থানা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়। ‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। ‎

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com