1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪২ বার

 

ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদের নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন।

এ দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে জানা যায় উক্ত ব্যক্তির নামে ৭টি মামলা রয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তারের জন্য খুঁজছে। তিনি পলাতক অবস্থায় রয়েছেন বলেও জানান ওসি।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে একাধিক মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com