1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লামায় রিসোর্টের কটেজে পর্যটকের রহস্যজনক মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লামায় রিসোর্টের কটেজে পর্যটকের রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৪ বার

 

বান্দরবানের লামায় মিরিঞ্জা ভ্যালির “ডেঞ্জার হিল রিসোর্ট”-এর একটি কটেজে গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক মারা গেছেন। বুধবার (২৩ জুলাই ২০২৫ ইং) দিবাগত রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লামা থানা পুলিশ রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত আনোয়ার হোসেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং আবু তাহেরের পুত্র।

এ বিষয়ে লামা থানার একটি সূত্র জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পুলিশ সকল দিক খতিয়ে দেখছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com