1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শারীরিক সম্পর্কের পর টাকা না দেয়ায় খুন করা হয় কারখানা কর্মকর্তাকে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শারীরিক সম্পর্কের পর টাকা না দেয়ায় খুন করা হয় কারখানা কর্মকর্তাকে

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭০ বার

 

গাজীপুরে ফিড কোম্পানির সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, শারীরিক সম্পর্কের পর টাকা না দেয়ায় চাকু দিয়ে রফিকুল ইসলামকে গলা ও উরুতে আঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) পিবিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নয়ন (২১) এবং  মো. আল আমিন (১৯)। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া মোতালেব মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানিয়েছে, ফিড কোম্পানির সিনিয়র ম্যানেজার মোহাম্মাদ রফিকুল ইসলাম (৪৮) প্রায় ৬/৭ বছর যাবত স্বপরিবারে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগে আতাউর মার্কেট এলাকার জনৈক মাসুদের বাসা ভাড়া নিয়ে চার তলায় বসবাস করতেন। গত ২৭ মে রফিকুলকে বাসায় রেখে তার স্ত্রী ও ছেলে রাতুল আহাম্মেদ ঘর-বাড়ি নির্মাণের জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ীর ফুলবাড়ী গ্রামে যান। গত ২০ জুলাই সকাল ৯টার দিকে মোবাইলে না পেয়ে রফিকুলের ছেলে তার দুই বন্ধু ও সহকর্মীদের ফোন করে তাদের বাসায় যেতে বলেন। পরে তারা ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রফিকুলের বাসায় গিয়ে রুমের বাহির থেকে দরজায় তালা দেখেন। তারা বাড়ির মালিকের উপস্থিতিতে বাসার দরজার তালা ভেঙে রুমের ভেতর রফিকুলকে গুরুতর রক্তাক্ত ও মৃত অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখেন এবং রুমের ভেতরে আলমারির ড্রয়ার খোলা ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো পড়ে থাকাবস্থায় দেখেন। এ ঘটনায় রফিকুলের ছেলে রাতুল আহাম্মেদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, কোনাবাড়ী থানা পুলিশ ২ দিন মামলাটি তদন্ত করেন। পরে সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই গাজীপুর জেলা মামলাটি অধিগ্রহন করে এবং এসআই (নিঃ) সনজিৎ বিশ্বাস মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই রাতে ঘটনার সঙ্গে জড়িত নয়ন ও আল আমিনকে গ্রেপ্তারকরা হয়। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোহাম্মদ রফিকুল ইসলামের তাদের পূর্ব পরিচিত। রফিকুল ইসলাম একজন সমকামী। ঘটনার দিন রফিকুল তাদের দিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য ৫ হাজার টাকায় ভাড়া করে তার বাসায় ডেকে আনে। পরে তারা কথামত টাকা চাইলে রফিকুল টাকা না দিয়ে তাদেরকে কৌশলে মোবাইলে ধারণকৃত শারীরিক সম্পর্কের ভিডিও দেখায় এবং ভাইরাল করার হুমকি দেয়। তখন তারা ক্ষুব্ধ হয়ে সঙ্গে আনা চাকু দিয়ে রফিকুলের গলা ও উরুতে আঘাত করে হত্যার পর ঘরে থাকা মাটির ব্যাংকের ৭৭০ টাকা, মানি ব্যাগে থাকা ১০০০ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকানণ্ড। আমরা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে করতে সক্ষম হই। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com