
কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ানে ধর্মদহ গ্রামে একই গ্রামে ৭ জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকার উদ্দেশ্য রওয়া দেয় তারা। নাটোর বনপাড়া তরমুজ পাম্প এর সামনে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়ে ৮ জনের মৃত্যু হয়।
তাদের মধ্যে ৭ জনই দৌলতপুর ধর্মদহ ইউনিয়ানের লোক
দৌলতপুর উপজেলা শাখার অন্তর্গত আদাবাড়িয়া
ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফরাজী’র স্ত্রী ভাই-বোন সহ একই পরিবারের ৭ জন এবং চালক সহ মোট ৮ জন আজ সকালে নাটোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শোকাহত পরিবারকে দেখতে ছুটে যান দৌলতপুর উপজেলা বিএনপি’র অভিভাবক ও গণমানুষের নেতা আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন চেয়ারম্যান । সকলের রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ বলেন,আমি মর্মান্তিক ঘটনার বিষয়টি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা, নিকটস্থ আদাবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে গিয়ে পরিবার এর সাথে যোগাযোগ রাখছে।
জনিরুল ইসলাম, কুষ্টিয়া 
























