1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রাক ড্রাইভার কে নাটোর হতে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রাক ড্রাইভার কে নাটোর হতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩১ বার

২৩/০৭/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০.২০ ঘটিকার সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার আওতাধীন বনপাড়া হাইওয়ে থানার অধীনে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন তরমুজ পেট্রোল পাম্প সংলগ্ন পূর্ব পার্শে নাটোর-ঢাকা মহাসড়কের উপর ঢাকাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক যার রেজিঃনং-ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪ এর সাথে নাটোরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস যার রেজি:নং- ঢাকা মেট্রো-চ-১৩-৯৭৯২ এর সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। মাইক্রোবাসে থাকা ০৮ জন যাত্রীর মধ্যে ০৫ জন যাত্রী যার মধ্যে একজন পুরুষ এবং চারজন মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনদের সহায়তায় অপর ০৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করলে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পর ০১জন মৃত্যুবরণ করেন । দুইজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ০২জনও মৃত্যুবরণ করেন। সর্বমোট ০৮জন মৃত্যুবরন করেন। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

পরবর্তীতে র‍্যাব-৫ এর সহযোগীতায় আসামী মোঃ মহির উদ্দিন (২৭), পিতা- মোঃ মমতাজ ওরফে সোনা মিয়া, সাং- বামনডাঙ্গা তেবাড়িয়া, থানা ও জেলা-নাটোর(ট্রাক ড্রাইভার) কে নাটোর হতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com