1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ জন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ জন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩১ বার

 

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ২৪/০৭/২০২৫ খ্রিস্টাব্দ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আলুকান্দা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আল মামুন (৩২), পিতা- মৃত আল আমিন, সাং-আলুকান্দা স্ট্যান্ড বাজার , থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

পৃথক অপর একটি অভিযানে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী, ২। মোঃ স্বপন কাজী (২৮), পিতা- মৃত লালু কাজী, সাং-চরআর কমলী, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা, বর্তমান সাং- গোলাম বাজার, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পেশাদার মাদক ব্যবাসায়ী, ০৩। মোঃ শফিক হাওলাদার (২৫), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-চম্পাপুর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-হাবিবনগর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। ধৃত আসামী মোঃ আল মামুন (৩২) এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৫১, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এবং আসামী ২। মোঃ স্বপন কাজী (২৮) ও আসামী ০৩। মোঃ শফিক হাওলাদার (২৫)দ্বয়ের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৫৩, তারিখ-২৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com