1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় শ্রী শ্রী মনসা দেবীর (অষ্টনাগের) পূজা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় শ্রী শ্রী মনসা দেবীর (অষ্টনাগের) পূজা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার

 

২৯ শে জুলাই ~২০২৫ ইংরেজি মঙ্গলবার খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী মা মনসা দেবীর (অষ্টনাগের) পূজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৮ টার সময় তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অগত মায়ের ভক্ত বৃন্দ কাগদী সার্বজনীন দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে অষ্টনাগের পূজা অর্চনা করে ।

জানা যায় , সারা বছর বিভিন্ন উপজেলা থেকে সাপে দংশন করা রোগী তেরখাদা উপজেলার কাগদী গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব ওঝা কানাই লাল বালার নিকট এসে সুস্থ হয়ে থাকে ।

বিনিময়ে শ্রী শ্রী মনসা দেবীর পূজা-অর্চনার জন্য সামান্য কিছু অর্থ সাহায্য করে থাকে সকল সাপে দংশন করা রোগীরা ।
প্রতি বছর শত শত সাপে দংশন করা রোগীরা এসে ভীড় জমায় কানাই লাল বালার বাড়িতে ।
শ্রী শ্রী মা মনসার আশীর্বাদ পুষ্ট কানাই লাল বালা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় শত শত ভক্ত বৃন্দদের সঙ্গে নিয়ে এ বছরেও আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে ও আড়ম্বর পরিবেশে দিন ব্যাপী শ্রী শ্রী মা মনসা দেবী ( অষ্টনাগের ) পূজায় অনুষ্ঠিত হয় ।
অষ্টনাগের পূজা পুরোহিত্ব করে ওঝা কানাই লাল বালা ও গোসাই রঞ্জিত মন্ডল।
শ্রী শ্রী মনসা দেবী (অষ্টনাগের) পূজা-অর্চনায় সভাপতিত্ব করেন বলাই লাল বালা।
এসময় উপস্থিত ছিলেন ও মায়ের ভক্ত বৃন্দদের সম্মুখে সংক্ষিপ্ত ধর্মীয় বক্তব্য রাখেন হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের আবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি মন্ডল পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, বি আর বি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাইন, পলাশ বিশ্বাস, টুটুল বালা, বিশ্বজিৎ বালা, তুষার চিন্তাপাত্র, দিপক মন্ডল সহ আরো অনেকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights