1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজার 'ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজার ‘ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি, ওমর ফারুক
  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার

কক্সবাজার রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে- মঙ্গলবার গত(২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছার কে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮রাউন্ড গোলাবারুদ,৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি জব্দকৃত ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামী ছিল নুরুল আবছার। সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, ‘সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com