1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবজ্যোতি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবজ্যোতি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪১ বার

নটরডেম কলেজের কৃতি শিক্ষার্থী ধ্রোবজ্যোতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি নড়াইলের কমলাপুর গ্রামে।
ধ্রুবজ্যোতি বোস নটরডেম কলেজের বাণিজ্য বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত।
তিনি ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ ৩১ জুলাই ২০২৫, আনুমানিক সকাল ৬টা ৫০ মিনিটে,কলেজে যাওয়ার উদ্দেশ্যে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে রওনা হন। যাত্রার সময় তিনি একটি যাত্রীবাহী লেগুনায় ওঠেন। স্টেশনের নিচে পৌঁছানোর পর চলন্ত লেগুনাটি হঠাৎ থেমে থাকা অপর একটি লেগুনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ধ্রুবজ্যোতির লেগুনাটি উল্টে গিয়ে সড়কে ছিটকে পড়ে, এবং তিনি মারাত্মকভাবে আহত হয়।
দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং কপাল ফেটে গিয়ে রক্তপাত হয়। আশেপাশের পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে একটি রিকশায় করে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয় এবং তাঁর মাথায় ২০টি সেলাই দিতে হয়। সংবাদ পেয়ে তাঁর অভিভাবকেরা দ্রুত হাসপাতালে উপস্থিত হন।
ধ্রুবজ্যোতির দিদা নড়াইল শহরের সমাজসেবক ছায়া রানী বোস জানান এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করে, যেসব চালক শহরে যাত্রী পরিবহন করেন, তাদের লাইসেন্স ও দক্ষতা কতটুকু যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে, যথাযথ তদন্ত ও শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয় নিজেও নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই ঘটনায় বিশেষ নজর দেন এবং একজন তরুণ শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সহায়তা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com