
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।বদরখালীর আজমনগর স্কুলের সামনে ঘটে এ ঘটনা।
ঘটনাসূত্রে জানা যায় নিহত যুবকের নাম মোহাম্মদ সুহায়েত(৩৫) ৬নং ওয়ার্ড মগনামা এলাকার নুরুল আজিজের ছেলে।
রাত ১১:৩০ দিকে নিহত সুহায়েত একা বাড়িতে ফিরার সময় অজ্ঞাত বন্দুকধারীরা অটোরিকশায় করে এসে গুলি করলে তিনি ঘটনাস্হলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তৎপর রয়েছে।তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।