1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিরোজপুর পেয়ারা বাগানে মোবাইল কোর্ট পরিচালনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিরোজপুর পেয়ারা বাগানে মোবাইল কোর্ট পরিচালনা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার

 

পিরোজপুরের নেছারাবাদে আটঘর কুড়িয়ানায় পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাউন্ডবক্স জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে পর্যটন এলাকার পরিবেশ বিরূপভাবে প্রভাবিত করছে এমন উচ্চশব্দযুক্ত কয়েকটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান, পর্যটকদের জন্য একটি শান্ত, স্বাভাবিক ও মনোরম পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাসমান পেয়ারার হাট ও বাগান দেখতে আসেন। কিন্তু সম্প্রতি কিছু অসচেতন ব্যক্তি উচ্চশব্দে গান-বাজনা করে পরিবেশ নষ্ট করছিলেন। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসন এই অভিযান চালায়।

অভিযানকালে দর্শনার্থীদের সচেতন করা হয় জানিয়ে রায়হান আরও বলেন, যাতে তারা পরিবেশবান্ধব আচরণ করেন ও সরকারি নির্দেশনা মেনে চলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com