1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। 

উপজেলায় তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মিনারে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় দু’ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসূচিতে সাবেক সহ সভাপতি শেখ আইয়ুব আলী ও মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ  বিএনপির নেতাকর্মীরা বলেন গত ১২ জুলাই অ্যাডভোকেট সৈয়দ আলম এবং টিএম মাহবুবুর রহমান ভোটের মাধ্যমে কাউন্সিলে নির্বাচিত হয়। তাঁদেরকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কার করতে হলে উপজেলার সকল বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে।

অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন। নইলে আরো কঠোর আন্দোলন গরে তোলা হবে বলে হুশিয়ারি করেন তারা।

উল্লেখ্য,  গেল ২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com