1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৫ জন গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৫ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ফাঁকা মাঠের লিচুবাগানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ সন্দেহভাজন ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় মহাসড়কের পাশের মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৬) মহাসড়কের পাশের একটি হোটেলে কাজ করতেন। শনিবার কাজ শেষে স্বামীর সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ফাঁকা মাঠে একদল দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। তারা স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত অকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) ও মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলীকে (২৪) আটক করে।

রোববার (৩ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষায় আলামত মেলার পর ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আটককৃত ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার।

তিনি বলেন, ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে আলামত পাওয়ার পর আজ রোববার দুপুরে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com