1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপের ড্র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপের ড্র

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১০ বার

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তার আগে নির্ধারণ হবে অংশগ্রহণকারী ৪৮ দলের গ্রুপ ভাগ্য।

একাধিক সোর্সের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, চলতি বছরের ৫ ডিসেম্বর লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপের ড্র।

আগামী বছর নতুন ফরম্যাটে হবে ফিফা বিশ্বকাপ। ৩২ দলের পরিবর্তে এবার প্রতিযোগিতা করবে ৪৮ দল। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে মূল দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার ভূমিকা থাকবে সহযোগী হিসেবে। এমনকি গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান আয়োজনের জন্যেও বেছে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের লাগ ভেগাস শহরকে। যেখানে ১২টি গ্রুপে ৪টি করে ৪৮টি দলের ভাগ্য নির্ধারণ হবে।

বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পের জন্য মেক্সিকোর পক্ষে কাজ করা পাচুকার নির্বাহী পেদ্রো চেদিলো লাস ভেগাসে ড্র অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদি আমি ভুল না করি, তাহলে ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে। অথবা ডিসেম্বরের শুরুর দিকে। আমি বুঝতে পারছি এটা লাস ভেগাসে হবে এবং সেখানে আমাদেরকে পাচুকা শহর, দ্য স্টেট অব হিডালগো এবং যে দুটি ভেন্যু আমাদের আছে তার সম্পর্কে তথ্য উপস্থাপন করতে হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights