1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে ০৬ ঘন্টার মধ্যে গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে ০৬ ঘন্টার মধ্যে গ্রেফতার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার

 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ০৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র‌্যাব -৬ এর আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন খুলনা রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি শেখ শহিদুল ইসলাম(৫৫), পিতা- মৃতঃ বদরউদ্দিন হায়দার, গ্রাম- বাঁশঘাটা, থানা ও সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, মামলার ভিকটিম ১১ বছরের নাবালিকা শিশু। ০৩ আগস্ট ২০২৫ তারিখ সকালে অত্র মামলার আসামি, নাবালিকা ভিকটিমকে খাবার কেনার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাবুলিয়া পোস্ট অফিসের মধ্যে কৌশলে ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com