1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দৌলতপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দৌলতপুরে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

জনিরুল ইসলাম, কুষ্টিয়া
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার

 

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দৌলতপুরে এক বিজয় মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষ থেকে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে মুখরিত হয় দৌলতপুর উপজেলার এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে তারাগুনিয়া থানার মোড় থেকে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেষ হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দলীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন, “গণঅভ্যুত্থান দিবসের চেতনাকে ধারণ করে আমরা দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাব।”

রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন,মাদক মুক্ত সমাজ গড়তে হবে এবং যদি কেউ আমার দলের লোক মাদক এর সাথে জড়িত থাকে তাদেরকেও আইন এর আওতায় এনে শান্তি দেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com