1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গফরগাঁও সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিএনসিসির অর্থ আত্মসাতের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গফরগাঁও সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিএনসিসির অর্থ আত্মসাতের অভিযোগ

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার

গফরগাঁও সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইউনিটের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই প্রভাষক দীর্ঘদিন ধরে বিএনসিসির প্রশিক্ষণ, পোশাক ও বিভিন্ন কার্যক্রমের বরাদ্দকৃত অর্থের ষাট হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকা খরচ দেখিয়ে ছত্রিশ হাজার টাকা নিজে আত্মসাৎ করেছেন বলে ফোনালাপে তার স্বামীকে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমেনা খাতুন। এমন অডিও ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, ক্যাডেটদের জন্য বরাদ্দ থাকা খাবার, যাতায়াত, প্রশিক্ষণ উপকরণ ও অন্যান্য খাতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে খরচ না করে, তা গোপনে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। ফলে ভুক্তভোগী ক্যাডেটরা নিয়মিত অনিয়ম, অনুপযুক্ত সুবিধা এবং মানহীন সেবার সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি। স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights