1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় আসন্ন পুলিশ কনস্টেবল পদে চাকরি নামে ১৭ লাখ টাকা চুক্তি অগ্রিম ২০ হাজার টাকা বায়না চক্রের ২ সদস্য গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় আসন্ন পুলিশ কনস্টেবল পদে চাকরি নামে ১৭ লাখ টাকা চুক্তি অগ্রিম ২০ হাজার টাকা বায়না চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ কাওছার মিয়া দিপু, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার

বগুড়ায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৭ আগস্ট আনুমানিক রাত ৯ টায় সদর উপজেলার পীরগাছা বাজারের তিন মাথা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চক্রের সদস্য মো. মোনারুল ইসলাম (৪০), পিতা ফজলুল হক, সাং চকরামপুর আকন্দপাড়া, গাবতলী, বগুড়াকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে, কনস্টেবল নিয়োগের প্রার্থীর আবেদনপত্রের স্ক্যান কপি, দুই কপি ছবি ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিটের ফটোকপি উদ্ধার করা হয়। পরে মোনারুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত সাড়ে ৪ টায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সাইফুল ইসলাম (৫৫), পিতা হবিবার মোল্লা, সাং ব্রজবেলা, জেলা–সিরাজগঞ্জকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কাগজপত্র ও প্রার্থীদের ব্যক্তিগত নথি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরির নিয়োগে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগী সাব্বির তালুকদারের সঙ্গে ১৭ লাখ টাকায় চুক্তি করে এবং অগ্রিম ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রতারণা করে।

গ্রেফতারকৃত মোনারুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com