1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে ব্রিজের নিচে নারীর মরদেহ, জনতার ভিড় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে ব্রিজের নিচে নারীর মরদেহ, জনতার ভিড়

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার

গাজীপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ব্রিজের নিচে অজ্ঞাত এক নারীর মরদেহ পানিতে ভাসছে। মরদেহটি এখনো উদ্ধার করেনি পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে ওই রেল ব্রিজের নিচে নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয় লোকমান হোসেন বলেন, সকালে রেলব্রিজ দিয়ে লোকজন হেঁটে যাওয়ার সময় মরদেহটি ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মরদেহ দেখার জন্য ঘটনাস্থলে ছুটে আসে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com