1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শাজাহানপুরে বাস-সিএনজি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শাজাহানপুরে বাস-সিএনজি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার

বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (০৯ আগস্ট ২০২৫) দুপুর ১টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দ্রুতগতির একটি বাস বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয়: ১. মোঃ শাকিল (২৮), পিতা: মোঃ মোক্তার হোসেন, গ্রাম: জুসখোলা, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া। ২. মোছাঃ রেশমী (৩২), পিতা: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া। ৩. মোছাঃ দোলেনা (৫০), স্বামী: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া। ৪. মোছাঃ সালমা (৪৮), ঠিকানা: অজ্ঞাত। ৫. মোঃ মোকছেদুল (৫০), পিতা: মোঃ আনসার, গ্রাম: খোট্টাপাড়া, উপজেলা: শাজাহানপুর, জেলা: বগুড়া। ৬. অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে যানটি শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights