1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিংড়ায় জোর করে জায়গা দখল ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিংড়ায় জোর করে জায়গা দখল ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তফা প্রামানিক, নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার

 

নাটোরের সিংড়া পৌর সদরের বালু ভরা এলাকায় জোর করে জায়গা দখল ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ রফিকুল ইসলাম।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৫ টার দিকে সিংড়া আইডিয়াল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি সিংড়া পৌর সদরের বালু ভরা মৌজার ৩৮ নং খতিয়ানের ৬ নং দাগে ৭ শতাংশ জায়গা জসমত দিং এর কাছে থেকে ২০০৮ ইং সালে ক্রয় করি। ক্রয়ের পরে ২০০৮ ইং সালেই খাজনা খারিজ করি। এবং ২০০৮ ইং সাল থেকেই সেই জায়গা ভোগ দখল করি এবং গত ৫ আগস্টের পরে নিংগইন গ্রামের মুনছের আলীর দুই পুত্র মজিদুল (২৮) ও বাবু (৩৫) জোর পূর্বক জমি দখল করে এবং আমাকে পর পর দুইবার মারধর করে ও বিভিন্ন সময় ফোনে প্রাণনাশের হুমকি দেয়। এমতা অবস্থায় আমি থানায় উপস্থিত হইয়া দুজনের নাম উল্লেখ করিয়া মজিদুল ও বাবু কে আসামি করে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করি কিন্তু এই বিষয়ে পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করে না। এখন প্রশাসনের কাছে আমার দাবী সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

অভিযুক্ত মজিদুল বলেন, রফিকুল ইসলাম বিগত দিনে সিংড়া সেনা ক্যাম্প ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে এবং অভিযোগের প্রেক্ষিতে বসা হলে আমাদের দিকে রায় আসে এবং তারই প্রেক্ষিতে আমরা জায়গার দখলে যাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com