1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে জাতীয় যুব দিবস পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে জাতীয় যুব দিবস পালিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার

 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২আগষ্ট ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহান।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মৎস কর্মকর্তা তৌহিদা মহতামিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলমসহ প্রশিক্ষিত যুবক উদ্যোক্তা এবং বিভিন্ন দপ্তরের কমকর্তা ও কর্মচারীবৃন্দ । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ।

শেষে ১৬ জন  প্রশিক্ষিত যুবক ও  যুব নারীদের মাঝে ১৬ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com