1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার

 

সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

দুদকের প্রতিনিধি দল জানান, এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে আরও সর্তক থাকা প্রয়োজন ছিল বলে জানান।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার অধিক।

প্রসঙ্গত, গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com