1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঢাকার কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঢাকার কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার

 

রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করকে সক্ষম হয়েছে তেজগাঁও থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদি হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) সোহান গাজী (১৯), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০) ও মো. রিপন (৩৪)।

তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও এর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com