
রাজশাহী অঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে। সতর্ক লেভেল অতিক্রম করে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়ি-ঘর ও স্থাপনা।
মঙ্গরবার দুপুর ১২টায় রাজশাহীর পদ্মায় পানির উচ্চতা ছিল ১৭ দমশিক ৪৪ মিটার যা বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচে।