২৪ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষিকা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত হয়ে ২৪ দিন পর মোছাম্মৎ মাহফুজা আক্তার (৪৫) নামে আরও এক শিক্ষিকার প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালা ১৯ জনে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মাহফুজা আক্তারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখনো ২৩ জন চিকিৎসাধীন। এছাড়া ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন প্রায় শতাধিক। তাদের মধ্যে এখনো অনেকে চিকিৎসাধীন। বিমান বিধ্বস্তের ১২ দিন পর গত ৩ আগস্ট খোলা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ: ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Verified by MonsterInsights

২৪ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে মাইলস্টোন শিক্ষিকা

আপলোডের সময় : 05:32:53 pm, Thursday, 14 August 2025