1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পঞ্চবটি এলাকা হতে ১৪ পিস ইয়াবা ও ০.০১ গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন মাদক কারবারী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পঞ্চবটি এলাকা হতে ১৪ পিস ইয়াবা ও ০.০১ গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন মাদক কারবারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮০ বার

 

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পঞ্চবটি এলাকা হতে ১৪ পিস ইয়াবা ও ০.০১ গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন মাদক কারবারী সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ১৯.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ রাজা মিয়া (২১) কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০.০১ গ্রাম হেরোইনসহ মাদক ক্রয়/বিক্রয়ের ১৪৫/- (একশত পয়তাল্লিশ) টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,২০০/-(তিন হাজার দুইশত) টাকা।

এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com