1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধানমন্ডি বত্রিশ ও বাংলামোটরে ককটেল বিস্ফোরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধানমন্ডি বত্রিশ ও বাংলামোটরে ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার

 

১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।

শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে।

এর আগে, ১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের পাশেই তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com