
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হরিবাসর পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
রবিবার বেলা ২ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়ন রহবল হিন্দুপারা স্বর্গীয় মহানন্দ সরকারের বাসভবন (পন্ডিত বাড়ী) উঠানে হরিবাসর অনুষ্টিত হয়।
হরিবাসরের সভাপতি শ্রী অম্বিকা চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলোম। দেউলী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ওসমান গনী আকন্দ,
সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ,
সহ- সভাপতি মোতাহার হোসেন (মোত্তাসিম বিল্লাহ),
যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াদুদ।
ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ-সভাপতি সাঈদি হাসান (লেলিন), সাংগঠনিক সম্পাদক নূর আলম।
ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি আহসান হাবিব, ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি আহসান হাবিব (হাসান)। এছাড়াও দলের সকল নেতা কর্মি গণ উপস্থিত ছিলেন।