
১৮/০৮/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুর জেলার পালং মডেল থানার মামলা নং- ১৫, তাং- ১৩/০৫/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুর হোসেন জমাদ্দার ওরফে নুরু (৪৬), পিতা- আঃ রশিদ জমাদ্দার, সাং- বাহের চন্দ্রপুর , থানা- পালং মডেল, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।