1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় কোচ-সিএনজি সংঘর্ষে নারী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় কোচ-সিএনজি সংঘর্ষে নারী নিহত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার

বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু মধ্যপাড়া এলাকার খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী মারা যান এবং সিএনজি চালকসহ আরও তিনজন আহত হন। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কোচটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com