
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর ৬টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগের আওতাধীন তেজগাঁও থানা ছাড়াও হাতিরঝিল, শিল্পাঞ্চল, আদাবর, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা এলাকায় সোমবার (১৮ আগস্ট) পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ওই ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধী রয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক-নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ৬টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম পৃথক ওই অভিযান পরিচালনা করে।
এরমধ্যে আদাবর থানা এলাকায় অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. সুমন ওরফে বাকেট সুমন (২৬), মো. রহমান (২৫), মো. মেহেদী হাসান (২৫), মো. নাজমুল (২০), মো. মোস্তাফিজুর রহমান (৩৫), মো. সোহেল রানা (৪০), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. মনারুল ইসলাম (২৫), মো. জাহাঙ্গীর আলী (৩৫), মো. রাজিব (৩৫), মো. হারুন (৪০), মো. ভোলা মিয়া (৩০), মো. আশরাফুল (৩৫), মো. রবিউল ইসলাম (২৭), মো. আমিরুল (৩৫), মো. কাজল (২৫) ও মো. কাজল (২৩)।
এদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল (২৮), মারফ (২২), আরিফ (২৬), সুমন (২৩), সাগর (২৩) ও টুটুল (২৮)।
অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাইম (২৩), মুন্না (৩২), রাসেল (২৭), কাশেম (৪৫), আলামিন (৩৪), রেহান (২৩), রাশেদ (৩৪) ও মো. ইদ্রিস (৩৩)।
এছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর (২৩), আসমা (৩৩), নিরব (৩৪), পাখি (২০), ময়ুর (৩২), রাহুল (২২) ও আলামিন (৪৪)। পাশাপাশি একই দিনে হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. শান্ত ইসলাম (২৮), পারভেজ (২৩), মো. হাবিবুর রহমান (২০), মো. ইউসুফ মিয়া (৪৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আব্দুল আজিজ (৪০), মো. আব্দুল্লাহ (২৫), মো. পলাশ (৩০), মো. শেখ ফরিদ (২৮), মো. জাহিদ (২০) ও মো. হাসান (২৫)।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মারুফ (১৯), বাবুল হোসেন (৩৪), নাহিদ (২৩), মফিজুল (৩৪), জাহাঙ্গীর (২২), আসিফ (২৬) ও মো. রবিন (২৫)।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগ।