1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে দুইদিনের যৌথ অভিযান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে দুইদিনের যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার

 

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২০ ও ২১ আগস্ট এই দুইদিন অভিযান চলবে। এই অভিযানে অংশ নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরভূমি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল ও অবৈধ স্থাপনা নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের উচ্ছেদ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, যাতে অভিযানের দিন পর্যাপ্তসংখ্যক পুলিশ ফোর্স ঘটনাস্থলে মোতায়েন রাখা যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com